ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশি এয়ারলাইন্স প্রথম যাচ্ছে চেন্নাই

ইউএস-বাংলা এয়ারলাইন্স ভারতের গুরুত্বপূর্ণ শহর চেন্নাইয়ের আকাশে ডানা মেলবে। ৩১ মার্চ ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এর ফলে এই রুটে ফ্লাইট পরিচালনা কোনো বাংলাদেশি এয়ারলাইন্সের জন্য এটাই প্রথম। প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। যার মধ্যে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাইয়ের যাত্রী নিয়ে যাবে বিমানটি।

ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট শুরুর পূর্বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘দেশের অনেক মানুষ চিকিৎসার জন্যে ভারতের চেন্নাই যায়। এই রুটে দেশীয় কোনো এয়ারলাইন্স না যাওয়ায় ভ্রমণ ইচ্ছুকদের ভোগান্তি হয়। সরাসরি ফ্লাইট না থাকাও ভোগান্তির একটি বড় কারণ। কোনো প্রকার বাণিজ্যিক চিন্তা না করে সামাজিক দায়বদ্ধতার বিষয়কে মাথায় রেখে ইউএস-বাংলা এয়ারলাইন্স রুটটি চালু করার পরিকল্পনা নিয়েছে।’

তিনি জানান, যাত্রা শুরুর পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮ দশমিক ৭ শতাংশ, রয়েছে আন্তর্জাতিকমানের ইন-ফ্লাইট সুবিধা। আমাদের কাছে সব যাত্রীই ভিআইপি।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটি সেরা এয়ারলাইনসের মর্যাদা লাভ করেছে। আশা করছি নিকট ভবিষ্যতে এশিয়ার একটি অন্যতম সেরা এয়ারলাইন্সের মর্যাদা লাভ করবে।’

উল্লেখ্য, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭টি রুটে আন্তর্জাতিক ফ্লাইট এবং ৮টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে থাকা ৭টি এয়ারক্রাফট দিয়ে দেশি-বিদেশি মোট ১৫টি রুট পরিচালনা করে আসছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাংলাদেশি এয়ারলাইন্স প্রথম যাচ্ছে চেন্নাই

আপডেট টাইম : ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :