ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বর্ণিল আয়োজনে বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়

বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ওই অফিসারের বদলিজনিত বর্ণিল বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টায় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজন কুমারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মাইনুল ইসলাম। বক্তব্যকালে বিদায়ী অফিসার মিলন কুমার দাস বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই স্মৃতি আপনাদের কথা আমাকে সব সময় স্মরণ করিয়ে দিবে। যে কোন সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের মাঝে পাবেন। দেশ ও জনকল্যাণে আপনারা ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সহকর্মীরা বলেন, যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘাপ্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান, আশরাফুল ইসলাম, মতিউর রহমান, ইসাহক আলী প্রমুখ। পরে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন-সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রশিক্ষক রাজন কুমার, প্রশিক্ষিকা মাহফুজা খানম। স্মৃতিচারনের ছবি প্রদান করেন-অবসরপ্রাপ্ত প্রশিক্ষিকা তোহুরা খাতুন, এনারুর ইসলাম, আব্দসু সাত্তার, পাপিয়া খানম।

পরে সুসজ্জিত প্রাইভেট কার গাড়িতে করে ওই অফিসারকে বিদায় জানান সহকর্মীরা। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়। বদলিজনিত কারণে পার্বত্য চট্রগামের এক উপজেলায় যোগদান করবেন তিনি। বিদায়ী ওই অফিসার নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা।

রাজন কুমার জানান, বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্যারকে সুসজ্জিত কার গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

বর্ণিল আয়োজনে বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :