ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন – এই প্রদিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তজার্তিক নার্স দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের পক্ষ থেকে কেক কেটে ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপনের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. জাহেদী হাসান রুমী, নার্সিং কলেজের অধ্যক্ষ জীবননেছা সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান জানাতে করে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নার্সরা কঠিন পরিবেশের মধ্যেও ধৈর্য্যের সাথে কাজ করছেন। রোগীর দীর্ঘস্থায়ী অসুস্থ্যতা মোকাবিলা থেকে শুরু করে কমিউনিটি স্বাস্থ্যসেবার উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন ভূমিকা পালন করা সত্ত্বেও তারা নানা ধরনের অবহেলা ও হয়রানির শিকার হন। এমন পরিস্থিতিতে নার্সদের সুরক্ষা ও সম্মান নিশ্চিতের পাশাপাশি নার্সদের ক্ষমতায়নে জন্য সবার প্রতি আহ্ববান জানান বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :