ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বরগুনার আমতলীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের

শাকিল মিয়াঃ

বরগুনার আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বিভিন্ন অভিযোগ থেকে নিজেকে আড়াল করার চেষ্টায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

টাকা তুলতে ১২% এবং নতুন নাম দিতে ৭৫% ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে বরগুনার আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার নামে।

সমাজসেবা অধিদপ্তরের সহায়তা তহবিল দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিণত করাই এই আর্থিক সহায়তার প্রধান উদ্দেশ্য। এই অর্থ এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা ও শিক্ষার জন্য ব্যবহার করা হয়, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করে।

মাদ্রাসা বা স্কুলে নিয়ম মেনে ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হলে ভর্তিকৃত এতিম ও অসহায় ছাত্র-ছাত্রী ৫০% খরচ মাদ্রাসা কতৃপক্ষ বহন করিবে এবং শর্ত সাপেক্ষে ৫০% ছাত্রদের প্রতিমাসে ছাত্র প্রতি ২০০০ টাকা করে সমাজসেবা অধিদপ্তর থেকে দেয়া হবে। যা দিয়ে ওই ছাত্রদের থাকা খাওয়া ও চিকিৎসায় খরচ করা যাবে। কিন্তু বরগুনার আমতলী উপজেলায় ক্যাপিটেশন গ্রান্ট কয়েটি মাদ্রাসায় ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। যেখানে মাদ্রাসায় ৩০ জনের ক্যাপিটিশন পেলে ৬০ জন ছাত্র থাকার কথা, সেখানে ৩০ জনই উপস্থিত পাওয়া যায় না।

এ বিষয়ে কয়েটি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বিষয়টি জানেন এবং তাকে টাকা দিলে আর কোনো সমস্যা হয় না। অভিযোগ রয়েছে ক্যাপিটিশনের টাকা বছরে ২ কিস্তিতে দেয়া হয়, প্রতিবার টাকা তুলতে গেলে উপজেলা সমাজসেবা অফিসারকে ১২% টাকা দিতে হয়, অন্যথায় তিনি চেক দেন না। এবং যদি কোন মাদ্রাসায় এতিম সংখ্যা বাড়াতে চায় তাহলে ওই অফিসারকে ৭৫% টাকা দিলেই তা পাশ হয়ে যায় এবং ৭৫% টাকা তাকে আগেই দিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদ্রাসার সভাপতি বলেন, ১২% টাকা আগে তার টেবিলে রাখা লাগে তারপর তিনি চেকে সই করেন, অন্যথায় চেক পাওয়া যায় না।

এ বিষয়ে আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসারের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বিষয়টি সাংবাদিকদের মিথ্যা উদ্দেশ্যপ্রোনোদিত বলে সাংবাদিকদের চাঁদাবাজ বলে গালিগালাজ করেন যা সাংবাদিকদের মানহানিকর।

এ বিষয়ে এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ইত্তিজা মনির বলেন, চ্যানেল এ ওয়ান জেলা প্রতিনিধি, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি, এস টিভি বাংলা প্রতিনিধি সহ্ আমরা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী  একাধিক অভিযোগ পেয়ে আমতলী উপজেলা সমাজসেবা অফিসারের বক্তব্য নিতে যাই; কিন্তু তিনি তার রুমে আমাদের ডুকতে না দিয়ে অন্য রুমে নিয়ে সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য করেন যা সাংবাদিকদের জন্য অসম্মানজনক; তিনি উদ্দেশ্যমূলক ভাবে সাংবাদিকদের মানহানি ঘটিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা চ্যানেল এ ওয়ানের জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন রাজু বলেন, তিনি সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা, সমাজসেবা সম্পর্কিত যেকোন বিষয় আমরা তার কাছেই জানতে চাইবো কিন্তু তিনি আমাদের বক্তব্য না দিয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন যা সাংবাদিক সমাজকে অপমানিত করেছেন।

এ বিষয়ে জেলা সমাজসেবা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কোন সুযোগ নাই। এটি নিশ্চয়ই তিনি খারাপ কাজ করেছেন। ঘুষ নেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে; অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বরগুনার আমতলীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের

আপডেট টাইম : ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শাকিল মিয়া, জেলা প্রতিনিধি, বরগুনা :