ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শাকিল মিয়াঃ

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম টিমের তৎপরতায় বিকাশ প্রতারনায় জড়িত আন্তঃজেলা চক্রের একটি দল গ্রেপ্তার হয়েছে। চক্রটি বিকাশ প্রতারণা করে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল ৫ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিকাশ প্রতারণা চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বরগুনা জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন, কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির হাওলাদারের ছেলে সুজন। এসময় তার সহযোগী আব্দুর রহমান (২৫) পিতা মোঃ দেলোয়ার মুন্সী ও তার স্ত্রী সুমি (২২)।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ০১ মাস ধরে আসা জেলার বিভিন্ন লোকজন বিকাশ প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ দিলে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের অভিযোগ আমলে নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক জেলা সাইবার ক্রাইম টিম গত নিবিড় পর্যবেক্ষন ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধী সনাক্ত করতে সক্ষম হয়। তাদের কাছে থাকা অপরাধ চক্রের তথ্য উপাত্ত নিয়ে গতকাল ৫ অক্টোবর শনিবার বরগুনা সাইবার ক্রাইম টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা ক্রাইম তিন সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের সদস্যরা স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবত বিভিন্ন লোকজনকে ফোন করে আত্মীয় স্বজন অসুস্থ বা অন্য কোন স্পর্শকাতর বিষয়ের কথা বলে এই ধরনের প্রতারনামূলক কর্মকান্ড করে আসছে। তাদের নিকট হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বিকাশের মাধ্যমে প্রতারনায় ভুক্তভোগী আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজারের রাকিবুল খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ,প্রতারক চক্রটি ৩বছর পূর্বে তার বড় ভাই দুবাই প্রবাসী রাসেল খানের অসুস্থ, নাক মুখ দিয়া রক্ত পড়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে। আসামীরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে বরগুনা জেলা এবং অন্যান্য জেলায় প্রতারনাসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
শাকিল মিয়া, জেলা প্রতিনিধি, বরগুনা :