ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বরগুনায় পল্লীবিদ্যুত কর্মীকে বেঁধে রেখে মারার হুমকি নারী গ্রাহকের

শাকিল মিয়াঃ

বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে বরগুনায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে ওইদিন সকালে পাকুরগাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) দাস শিব রতন (৫৫)। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে ১০০ ইউনিটের বেশি বিল আসার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে সিমা আক্তার তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং পরে মারধরের হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিকলবদ্ধ অবস্থায় শিব রতনকে উদ্ধার করে। এ সময় সিমা আক্তারকেও আটক করে থানায় আনা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, শিব রতনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বরগুনায় পল্লীবিদ্যুত কর্মীকে বেঁধে রেখে মারার হুমকি নারী গ্রাহকের

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
শাকিল মিয়া, জেলা প্রতিনিধি, বরগুনা। :