শাকিল মিয়াঃ
বরগুনায় ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা যেন কমছেই না। আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত.তানহা বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকার মো: খায়রুল বাশারের মেয়ে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯ জনে।
এ ছাড়া আমতলীতে ২জন, তালতলীতে ৩জন, বেতাগীতে ৪জন এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫০ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৩৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়বে কমবে। তবে কবে নাগাত ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। ডেঙ্গুর স্থায়ী সমস্যা সমাধানে সকলকে সচেতন হতে হবে,জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে মশা নিধনের ব্যবস্থা জোরদার করতে হবে,এখনো যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তে সংখ্যা বাড়তে পারে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধিঃ 

























