ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড় পর্দায় আর্জেন্টিনার জয় উদযাপন, মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত দর্শক

মানিক কুমার দাস:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ফরিদপুর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে শহরের স্বর্ণপট্টিতে ফুটবলপ্রেমীরা একত্রিত হয়ে ম্যাচটি উপভোগ করেন।

বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করে। দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্যে হ্যাটট্রিক করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন।

ম্যাচের শুরু থেকেই বড় পর্দার সামনে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। মেসির প্রথম গোলের পরপরই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠেন তারা। একই সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় গোলের সময়ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে খেলা উপভোগ করেন।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, মেসির এমন পারফরম্যান্স তাদের দীর্ঘদিন মনে থাকবে। বিশেষ করে তার প্রথম খেলায় হ্যাটট্রিক বিশ্বকাপের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

খেলা শেষে সমর্থকরা আর্জেন্টিনার জয় উদযাপন করেন এবং বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও একইভাবে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড় পর্দায় আর্জেন্টিনার জয় উদযাপন, মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত দর্শক

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :