ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে হিন্দু কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ জন আটক

আমিরুল ইসলামঃ

নাটোরের বড়াইগ্রামে হিন্দু কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ এসে আটককৃত ১০ অপহরণকারীকে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাস জব্দ করে। জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে কলেজছাত্রীকে উদ্ধার করে এবং সকলকে আটক করে।

ওই কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম) রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী এবং সে হিন্দু ধর্মাবলম্বীর । কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর বিভিন্ন সময় মেয়েটি যৌন নিপীড়নের শিকার হলে মেয়েটি তার বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসে।

শফিউল ওই মেয়েটির সহপাঠীদের সহযোগিতা নিয়ে বনপাড়া এসে অপহরণের চেষ্টা চালায়। তবে অবশেষে শফিউল, তার স্ত্রী, মাইক্রোবাসের চালক সহ ১০ জনকে আটক করে থানা পুলিশ। বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড়াইগ্রামে হিন্দু কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ জন আটক

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :