ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে ব্যাক্তি মালিকানা জমিতে রাস্তানির্মাণের চেষ্টা ও হামলা

আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে ব্যাক্তি মালিকানাধীন জমিতে জোরপ‚র্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় ৯০ বছর বয়সী বৃদ্ধসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এবং সরকারী হাসপাতালে
চিকিৎসা নিতে বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
–
বুধবার উপজেলার  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলায় গুরুতর আহত মুরাদ আলীর ছেলে মো. আব্দুল হাই।
–
লিখিত বক্তব্য আব্দুল হাই বলেন, গত ৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকেন। এ সময় আমার বাবা, ভাই ও ভাবী বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
–
কিন্তু এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক নুহু দলীয় প্রভাব খাটিয়ে আমার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দেন। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে আমরা অজ্ঞাত স্থানে রেখে আমার বাবাকে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছি। এদিকে, ঘটনার দিনই নুহুসহ হামলাকারীদের নামে থানায় মামলা করেছি, কিন্তু এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। উল্টো আমাদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এতে আমরা পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।
–
এ ব্যাপারে এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মাহমুদুন নুহু প্রভাব খাটিয়ে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ অস্বীকার করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, এ
ঘটনায় উভয় পক্ষেই দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড়াইগ্রামে ব্যাক্তি মালিকানা জমিতে রাস্তানির্মাণের চেষ্টা ও হামলা

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :