আপডেট টাইম :
০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
২৫১
বার পঠিত
বড়াইগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত
আমিরুল ইসলামঃ নাটোরের বড়াইগ্রামে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন। রিপোর্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ ও সুমন সরকার। সেমিনারে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁশা-পিতল সামগ্রী প্রস্তুতকারী—এই ৬টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন।
রিপোর্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ ও সুমন সরকার।
সেমিনারে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁশা-পিতল সামগ্রী প্রস্তুতকারী—এই ৬টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।