ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

আমিরুল ইসলাম:

নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার চণ্ডীপুর মুচিপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। হাসি বেগম নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :