ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে পূজা উপলক্ষে দুই শতাধিক বিধবাকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ

আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে দুই শতাধিক দরিদ্র বিধবা নারীর মাঝে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার দিয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার বনপাড়া পৌর এলাকার সব পূজা মণ্ডপে গিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি বিধবা নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমার মা যুক্তরাজ্যে থাকেন। মা অনেক দূরে থাকায় আমি বুঝি মায়ের শূন্যতা। আমি বুঝি, বিধবা মায়েরা কীভাবে দিনযাপন করেন। তাঁদের কষ্টের কথা ভাবলে আমারও কষ্ট হয়। সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। বিধবা মায়েদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার উদ্যোগ সার্থক হবে।’

বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, এই এলাকায় এই প্রথম পূজা উপলক্ষে বিধবা নারীরা একযোগে নতুন শাড়ি পেলো। এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি খন্দকার আব্দুস সালাম, কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম মৃধা, গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, দিয়ারপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম ইদ্রিসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বড়াইগ্রামে পূজা উপলক্ষে দুই শতাধিক বিধবাকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ

আপডেট টাইম : ৪৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :