ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে নসিমন গাড়ি ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক

মোঃ আমিরুল ইসলামঃ

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও মেঘনা গ্রুপের ডিলারশীপের একটি পণ্যবাহী ভুটভুটি উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে, বনপাড়া থেকে আড়ানী রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বোঝায় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ওই ডিলারশিপের এস.আর রুবেল হোসেন ও শাকুর আলী দুজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়। শাকুর আলী পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক অবৈধ গরুবাহী ট্রাক ও পণ্যবাহী ভুটভুটি জব্দ করে, আহত দুইজনের মধ্যে একজন মারা গেছে, এ সংক্রান্তে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বড়াইগ্রামে নসিমন গাড়ি ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :