ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে গাঁজা কাণ্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

আমিরুল ইসলাম:

নাটোরের বড়াইগ্রামে আলোচিত গাঁজা উদ্ধার সংক্রান্ত ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে এই আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা এলাকা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে বনপাড়া পুলিশ। তবে, থানায় মাত্র ৭ কেজি গাঁজাসহ আসামিকে হস্তান্তর করেন এসআই আব্দুর রাজ্জাক।

এমন ঘটনায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় গণমাধ্যমে “৩০ কেজি গাঁজাসহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাটোর জেলা পুলিশ এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, “বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।”

উল্লেখ্য, অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে—

অর্থের বিনিময়ে আইনি সুবিধা প্রদান, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোচ গ্রহণের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সহায়তা করা।

এমন গুরুতর অভিযোগ ও সাম্প্রতিক ঘটনার পর তার বিরুদ্ধে আরও বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড়াইগ্রামে গাঁজা কাণ্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :