ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আমিরুল ইসলামঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুনের সঞ্চালনা প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রসাদ ক্যালন রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ।

এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, জোয়ারী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, স্থানীয় বিএনপি নেতা সোলায়মান হোসেন, আব্দুল হান্নান সরকার, মিল্টন, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ জানান, উপজেলার কৃষকদের আধুনিক ও জ্ঞানভিত্তিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৩৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। এসব স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনের মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

বড়াইগ্রামে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :