ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে কাবিখা প্রকল্পে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যুঃ তদন্তে প্রশাসন, অভিযোগ দেননি পরিবার

আমিরুল ইসলামঃ

নাটোরের বড়াইগ্রামের বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের মাটি কাটার সময় ধসে পড়া গর্তে চাপা পড়ে নিহত হয়েছে মোস্তাকিম আহমেদ (১০) নামে এক শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপর শিশু সাকিব হোসেন (১২) এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

.

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেও প্রশ্ন উঠছে—কেন ভেকু মেশিন দিয়ে কাবিখার কাজ করা হচ্ছিল? নিয়ম তো বলছে, এসব প্রকল্পে স্থানীয় শ্রমিক দিয়ে কাজ করানো বাধ্যতামূলক।

.

বড়াইগ্রাম ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন শিশুর প্রাণ চলে গেছে, আরেকজন মৃত্যুর সাথে লড়ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ভেকু ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি তদন্ত করছেন।”

.

এদিকে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, নিহত শিশুর পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। ফলে আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

স্থানীয়দের অভিযোগ, কাবিখা প্রকল্পে নিয়মবহির্ভূত ভেকু ব্যবহারের বিষয়ে আগে থেকেই প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় কেবল একটি প্রাণ হারায়নি, হারিয়েছে একটি পরিবার তার ভবিষ্যৎ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড়াইগ্রামে কাবিখা প্রকল্পে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যুঃ তদন্তে প্রশাসন, অভিযোগ দেননি পরিবার

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :