ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন

সাইফুল ইসলাম:

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী জেবা আফিয়া আঁখি তার আত্মবিশ্বাসী ও প্রভাবশালী বক্তৃতার মাধ্যমে ইসলামিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Eastern University-এর Business & Social Entrepreneurship Club-এর আয়োজনে অনুষ্ঠিত ইসলামিক টপিক ভিত্তিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ইসলামিক জ্ঞানভিত্তিক বার্তা সৃজনশীলভাবে উপস্থাপন করা এবং বক্তৃতা দক্ষতার মাধ্যমে নিজেকে প্রকাশের সুযোগ প্রদান করা।

জেবা আফিয়া আঁখি তার প্রস্তুতি, স্পষ্ট বক্তব্য ও আত্মবিশ্বাসের কারণে বিচারকদের নজর কাড়েন। তিনি এই অর্জনের বিষয়ে বলেন, “এটি আমার জন্য একটি অনুপ্রেরণার মুহূর্ত। আমি আরও চেষ্টা করব আমার পাবলিক স্পিকিং ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে।”

জেবা বর্তমানে Eastern University-এর BBA প্রোগ্রামের ১ম বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী এবং নাটোরের বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিক পিকেএম আব্দুল বারীর একমাত্র কন্যা।

মঙ্গলবার (৭ এপ্রিল) অত্র ইউনিভার্সিটি মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজীম (ডিন ও অধ্যাপক), সৈয়দ হাবিব আনোয়ার পাশা (বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক), ড. ফারহানা খান (ডিরেক্টর, IFBI ও সহযোগী অধ্যাপক) এবং ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ কায়েস খান।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় অংশগ্রহণ সনদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা মনে করেন, এ ধরনের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেবা আফিয়া আঁখির এই অর্জন তার ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত জীবনের পথচলায় নতুন অনুপ্রেরণার আলো জ্বালাবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :