ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামের চবি শিক্ষার্থী টুম্পা’র পাশে নাটোরের ডিসি আসমা শাহীন

মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে চবি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা’র পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে টুম্পার বাবাকে মানবিক সহযোগিতা হিসেবে একটি অটো ভ্যান গাড়ি উপহার দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

গত ২৯ জানুয়ারী “ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চবি ছাত্রী” শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সহযোগিতায় মানবিক সহযোগিতার উদ্যোগ নেন জেলা প্রশাসন।

টুম্পা বড়াইগ্রামের নগর ইউনিয়নের দোগাছী গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ যোগাতে টুম্পা কয়েন বাজারে একটি রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করতেন। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অনেকেই তার ভর্তির খরচ যোগাতে এগিয়ে আসেন।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী হয়েও বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি অবশ্যই সাহসী পদক্ষেপ। আমি খোঁজ নিয়েছি, ইতোপূর্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুম্পাকে সহযোগিতা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সামান্য উপহার তার পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি,” একই সাথে টুম্পার উদ্দেশ্যে বলেন, “পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অসহায় পিতার পাসে দাঁড়াতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বড়াইগ্রামের চবি শিক্ষার্থী টুম্পা’র পাশে নাটোরের ডিসি আসমা শাহীন

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :