ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুর ৫ পলাতক খুনির তথ্য দিলে পুরস্কৃত

-বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ৭ জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক দুই জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি পাঁচ জনের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

তাদের বিষয়ে নাগরিকরা কোন তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটি নানান অজুহাত দেখাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বঙ্গবন্ধুর ৫ পলাতক খুনির তথ্য দিলে পুরস্কৃত

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :