ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুর সমাধিতে নুতন রাষ্ট্রপতির শ্রদ্ধা

বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার(২৬ এপ্রিল) দুপুর ১২ টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শহীদ হওয়া তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পরিবার বর্গ আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নুতন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছালে তাকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন স্বাগত জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

error: Content is protected !!

বঙ্গবন্ধুর সমাধিতে নুতন রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :