ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

একাত্তরের পরাজিত শক্তি, বিএনপি-জামায়াত ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধু মোড়ালের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার অংশ গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ইউনিটের সহকারী ইউনিট কমান্ডার তৈয়ব আলী, উপজেলা সহকারী কমান্ডার এ কে এম লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি তোবারেক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য আসাদুজ্জামান জোয়ার্দ্দার, ইউনিয়ন কমান্ডার আনসার উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ প্রমুখ।

এসময় বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তি দাবী করেন। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :