ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থীর প্রেস ব্রিফিং

সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট:

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসস্ট্যান্ডে দলের শাখা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে “হাতপাখা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে থাকব।’

নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দলের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থীর প্রেস ব্রিফিং

আপডেট টাইম : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :