ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ বগুড়া-৫

বগুড়া-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমানের মনোনয়ন দাখিল

আশরাফুদ্দীন আল আজাদঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

আজ দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

মনোনয়ন ফরম জমা প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। দীর্ঘদিন ধরে শেরপুর ও ধুনটবাসী যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান ঘটাতে চাই।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ ন্যায়বিচার, সততা ও জনসেবার রাজনীতি উপহার দেব।”

এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ-এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল খান, রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ধুনট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আশরাফুদ্দীন আল আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মনির হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফজলুল করীম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ বগুড়া-৫

বগুড়া-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমানের মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
আশরাফুদ্দীন আল আজাদ :