ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বগুড়া সদর ছাত্রদলের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিরুল ইসলাম ওহি

এস. এম সালমান হৃদয়ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সদর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে রাজপথের তুখোর ও সংগ্রামী ছাত্রনেতা সৈয়দ কাবিরুল ইসলাম ওহি যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সৈয়দ কাবিরুল ইসলাম ওহি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আন্দোলন, ছাত্র অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে সাহসী ও দৃঢ় ভূমিকা রেখে আসছেন। রাজপথে তাঁর বলিষ্ঠ উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী মনোভাব তাঁকে বগুড়া সদর উপজেলার একজন পরিচিত ও গ্রহণযোগ্য ছাত্রনেতায় পরিণত করেছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়ায় সৈয়দ কাবিরুল ইসলাম ওহি বলেন, “ছাত্রদল আমার প্রাণের সংগঠন। দলের প্রতি আনুগত্য ও আদর্শকে ধারণ করে আমি সবসময় রাজপথে ছিলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে এই দায়িত্ব আমাকে আরও বেশি কাজ করার সুযোগ করে দিয়েছে।” তিনি আহ্বায়ক কমিটির সকল সদস্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, কমিটিতে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া সদর উপজেলা ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, সৈয়দ কাবিরুল ইসলাম ওহির নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় বগুড়া সদর উপজেলা ছাত্রদল আগামী দিনে আরও সুসংগঠিত হবে এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সৈয়দ কাবিরুল ইসলাম ওহি বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক হাতকে সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি তরুণ ছাত্রসমাজকে সংগঠিত করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

নেতাকর্মীদের মতে, এই নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

বগুড়া সদর ছাত্রদলের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিরুল ইসলাম ওহি

আপডেট টাইম : ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
এস. এম সালমান হৃদয় :