ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বগুড়া সদরে জমি বিরোধ ও সাংবাদিক লাঞ্ছিতঃ শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পাল্টা অভিযোগ

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গ্রামীণ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা এবং এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ টুকু মিয়ার পৈত্রিক সম্পত্তি প্রায় ৫ শতক জমি। সড়ক প্রশস্তকরণের জন্য সরকার ১ শতক জমি অধিগ্রহণ করলেও রেকর্ডে ভুলবশত আরও ১ শতক জমি অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করা হয়। অবশিষ্ট ৩ শতক জমির মধ্যে দেড় শতক স্থানীয় শাহাদাত হোসেনের কাছে বিক্রি করা হলেও বাকি দেড় শতক টুকু মিয়ার দখলে রয়েছে। অভিযোগ রয়েছে, ওই জমির অংশে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা করা হয়।

এ কাজে সহযোগিতা করছেন মনির হোসেন। স্থানীয়দের অভিযোগ, মনিরের পিতা আমিনুল ইসলাম বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হওয়ায় তার প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

টুকু মিয়া গ্রামীণ আদালতে অভিযোগ দায়ের করলে ইউপি সদস্য নুর আলম নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু তা অমান্য করে পুনরায় কাজ শুরু করা হলে পরে পুলিশ এসে তা বন্ধ করে দেয়।

ঘটনাটি ১৪ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়। ১৫ মার্চ সংবাদ প্রকাশের পর সাংবাদিক এস এম সালমান হৃদয়কে হুমকি দেওয়া হয়। ২৪ মার্চ ইউনিয়ন পরিষদে হামলার চেষ্টা করা হয় এবং ৩ এপ্রিল একটি নির্বাচনী মতবিনিময় সভা কাভার করতে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ৫ এপ্রিল জাতীয় দৈনিক জবাবদিহি ও সরেজমিন বার্তা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে শ্রমিক নেতা আমিনুল ইসলাম ৬ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়া সদর থানায় সাংবাদিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক সালমান হৃদয় এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, তিনি কখনো কারও কাছে অর্থ দাবি করেননি এবং আমিনুল ইসলামের সঙ্গে তার কোনো কথাও হয়নি। বরং আমিনুল ও তার ছেলে মোবাইল ফোনে তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সালমান হৃদয়ের মা ফাতেমা তুজ জহুরা বলেন, চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত না হলে আমিনুল ইসলামের বিরুদ্ধে মানহানি মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সালমান হৃদয় এ বিষয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলমের কাছে সুবিচার প্রার্থনা করেছেন এবং দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ইতিপূর্বে আমিনুল ইসলামের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তার আচরণ ও ক্ষমতার অপব্যবহারে এলাকাবাসী অতিষ্ঠ বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বগুড়া সদরে জমি বিরোধ ও সাংবাদিক লাঞ্ছিতঃ শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পাল্টা অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :