ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর, ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর মো. হাসান ইমাম পারভেজের সভাপতিত্বে ও শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন।

দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় গান, কবিতা আবৃত্তি, নাটক ও মুকাভিনয় সহ নানান সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মাঠে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।

এর আগে স্কুলের পক্ষ থেকে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২০০ শিক্ষার্থী বিশজন শিক্ষক–শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠ গ্রহণ করছে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও চালু রয়েছে বলে জানানো হয়।

প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন,”আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা- যারা জ্ঞান, চরিত্র ও নৈতিকতায় সমানভাবে সমৃদ্ধ হবে। আধুনিক প্রযুক্তি ও ইসলামিক মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিশুরা একাধারে আধুনিক বিশ্বের নাগরিক এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি—শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, এটি জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা। সেই ভবিষ্যৎকে আলোকিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে প্রথাগত শিক্ষার বাইরে উপজেলার একমাত্র ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আমাদের প্রতিষ্ঠান।”

প্রধান অতিথি উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন বলেন,“শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়েই প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। তাদের প্রতি আমার শুভকামনা রইল।”

প্রসঙ্গত, গত বছর উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :