ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিসিএল ২০২৫ হৃদয়ের ব্যাটে কাঁপলো সেনবাগের মাঠ

ফ্রিডম ২৪ কে হারালো জায়ান্ট ক্রিকেটার্স ৮ উইকেটে!

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ফ্রিডম-২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফ্রিডম-২৪ শুরুটা ভালো করলেও দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায়। তবে ব্যাট হাতে দেলোয়ার ও রনি দলের হাল ধরেন।
দেলোয়ার ঝড়ো ২৩ বলে ৫৮ রান, আর রনি ২৩ বলে ৬৮ রান করে দলকে শক্ত অবস্থানে নেন। তবুও বাজে ফিনিশিংয়ের কারণে নির্ধারিত ১২ ওভারে দলীয় সংগ্রহ থামে ১৮৭ রানে (৪ উইকেটে)।

১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্স শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে। দলের ওপেনার হৃদয় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
মাত্র ৩৩ বলেই ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১১ বল হাতে রেখেই দলকে এনে দেন দুর্দান্ত জয়। ফলাফল- জায়ান্ট ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী হয়ে ফাইনালের পথ আরও সহজ করে ফেলে।

ম্যাচ শেষে হৃদয়ের অসাধারণ ইনিংসের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয় “ম্যান অব দ্য ম্যাচ” পুরষ্কার। পুরষ্কারটি তুলে দেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের উদ্বোধক মোঃ ফখরুল ইসলাম টিপু এবং বিশেষ অতিথি সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ জুলেট।

পুরো পিসিএল ২০২৫ জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

পিসিএল ২০২৫ হৃদয়ের ব্যাটে কাঁপলো সেনবাগের মাঠ

ফ্রিডম ২৪ কে হারালো জায়ান্ট ক্রিকেটার্স ৮ উইকেটে!

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :