ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ্রান্সে চালু হলো ই-পাসপোর্ট

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান

সরকারের প্রবাসী-বান্ধব নীতিমালা অনুসরণ করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম।রবিবার সকালে প্যারিসে দূতাবাস এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। এই উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিতে মাননীয় প্রধান উপদেষ্টার অঙ্গীকার বাস্তবায়নে ফ্রান্সে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। আশা করা যায়, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে। তিনি এ কার্যক্রম চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে ধন্যবাদ জানান ।

দুতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ই-পাসপোর্ট কার্যক্রমের প্রকল্প পরিচালক ব্রেগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি। তিনি তার বক্তব্যে সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ই-পাসপোর্ট সেবা গ্রহণ করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যন্ত প্রায় ৫০ টি বিদেশি মিশনে বাংলাদেশের ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

ফ্রান্সে চালু হলো ই-পাসপোর্ট

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :