ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ্রান্সে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্যারিসের জুরিস পার্ক থেকে বিপুল সংখ্যক প্রবাসীরা মিছিল সহকারে গণতন্ত্রের চত্বর হিসাবে পরিচিত রিপাবলিকে গিয়ে জড়ো হন। এসময় মিছিলটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা।

রিপাবলিক চত্বরে আয়োজিত সমাবেশ শেষে কমিউনিটির নেতৃবৃন্দ বলেন প্রশাসনের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা।

আবুল খায়ের হত্যার সুষ্ঠ বিচার, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বাংলাদেশিসহ বিদেশীদের নিরাপত্তায় ফ্রান্স প্রশাসনের কার্যকর ভূমিকা ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের উদ্যোগ নেয়া হয়েছিল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রবাসীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমবেত হন। এসময় খায়ের হত্যাকারীদের গ্রেফতার এর দাবি ফুটে উঠে ব্যানার ফেস্টুন গুলিতে।

উল্লেখ্য, গত ২৩ মে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি নিহত আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হোন। পরবর্তীতে ২৬ মে প্যারিসের অদূরে ট্রেন স্টেশনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল খায়ের চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে।

এদিকে হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও এখনো আসামীদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশি তদন্ত চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

ফ্রান্সে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো :