ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে লাশের ওপর পা দিয়ে সিংহাসন দখল করেছিল -নার্গিস বেগম

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন— “জনগণের রায়ের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে তাদের রায় প্রদানের ক্ষমতা কেড়ে নিয়েছিল। দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে, সামনে জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এসেছে। যেই সুযোগটি আমাদের সামনে এসেছে, সেটি কাজে লাগাতে হবে।”

রবিবার (১০ আগস্ট) যশোর নগর মহিলা দলের ৩ এবং ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন— “ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে লাশের ওপর পা দিয়ে সিংহাসন দখল করেছিল। তারাই বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে দেশে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করেছে বিধায় কোথাও রক্তপাত হয়নি। আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধমূলক কিছুই করেনি। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা প্রতিহিংসা দিয়ে ভিন্নমতকে কখনো দমন করতে চাই না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেটিও চাই না। স্থিতিশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক আমরা সেটি চাই।”

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন— “অনেক রাজনৈতিক দল ধর্মের কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের; কোনো একক ধর্মের নয়। প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা আছে। কেউ বাধা সৃষ্টি করলে আমরা তাদেরকে প্রতিহত করব, যাতে করে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমাদের একটিই পরিচয়— আমরা বাংলাদেশি।”

নারী সমাবেশের অন্যান্য বক্তারা :
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া বক্তব্য রাখেন— জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।

সভাপতিত্ব ও সঞ্চালনা :

ঘোপ স্টাফ কোয়ার্টার মাঠে ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম এবং পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

বকচর এলাকায় অনুষ্ঠিত ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী অ্যাড. মৌলুদা পারভীন এবং পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে লাশের ওপর পা দিয়ে সিংহাসন দখল করেছিল -নার্গিস বেগম

আপডেট টাইম : ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :