আপডেট টাইম :
০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
১৭৩
বার পঠিত
ফ্যাসিবাদের পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি — হারুন অর রশীদ
সাহিদা পারভীন: জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। দেশের গণতন্ত্র মুক্তি পায়নি। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি গতকাল শুক্রবার রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজে উপজেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আমাদের মাঝে বিচরণ করছে। নতুন সদস্য সংগ্রহকালে তাদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। অ্যাডভোকেট মুহাম্মদ রকিবুল হাসান রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় প্রতিনিধি বদিউজ্জামান গাজী মানিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রুমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান। এছাড়াও অন্যান্য...
সাহিদা পারভীন:
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। দেশের গণতন্ত্র মুক্তি পায়নি। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি গতকাল শুক্রবার রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজে উপজেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আমাদের মাঝে বিচরণ করছে। নতুন সদস্য সংগ্রহকালে তাদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না।
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
অ্যাডভোকেট মুহাম্মদ রকিবুল হাসান রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় প্রতিনিধি বদিউজ্জামান গাজী মানিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রুমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান।