ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পাংশার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জালাল বিশ্বাস

পাংশা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল বিশ্বাসকে রবিবার দুপুরে তার নিজ দপ্তরে স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল বিশ্বাস নিজ দপ্তরে স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। রবিবার ৯ মে দুপুরে পাংশা উপজেলা পরিষদের নিজ দপ্তরে নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

জানা যায়, গত বুধবার ৫মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে নানা অভিযোগের কারণে সামায়িক ভাবে বরখাস্ত করা হয়। একই আদেশে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জালাল বিশ্বাসকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

সে আলোকে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ জালাল বিশ্বাসকে রবিবার দুপুর ১২টার দিকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন (পাতা) এবং নতুন দায়িত্বপ্রাপ্ত পাংশা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল বিশ্বাস বক্তব্য রাখেন।

আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পাংশা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাকিম সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পাংশার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জালাল বিশ্বাস

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :