আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশনের আধুনিকায়ন এবং আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ফুলবাড়ী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়ীবাসী।
শুক্রবার ১৫ মে সকাল ১১টায় ফুলবাড়ী রেল স্টেশনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ না না শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন ফুলবাড়ী রেলস্টেশনটি যুগ যুগ ধরে অবহেলিত এই স্টেশনে লাগেনি উন্নয়নের ছোঁয়া হয়নি আধুনিকায়ন ফুলবাড়ী রেলস্টেশনটি আন্তঃনগর ট্রেনের রুট উত্তরাঞ্চলের সব ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে অথচ এই স্টেশনটি উন্নত না হওয়াই দ্রুতগামী ট্রেনগুলো দাঁড়ায় না যার ফলে যাত্রীদের জনদুর্ভোগ চরমে।
বক্তারা বলেন ফুলবাড়ী রেলস্টেশনটি প্রাচীন আমলের মনে করেন অনেকে কারণ এই স্টেশনে নেই কোন ভালো একটি ভবন ইটের গাঁথুনি দিয়ে প্লাস্টার ছাড়াই জরাজীর্ণ অবস্থায় রয়েছে শুধু টিকেট বিক্রয়ের একটি রুম এই স্টেশনে নেই একটি ফুট ওভারব্রিজ নেই যাত্রীদের বসার কোন ব্যাবস্থা নেই কোন আলোর ব্যবস্থা যাঁর ফলে প্রতিনিয়ত ছিনতাইকারীর কবলে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
বক্তারা আরও বলেন অবিলম্বে ফুলবাড়ী রেলস্টেশনটি আধুনিকায়ন করা হোক নতুন ভবন নির্মাণ একটি ফুট ওভারব্রিজ যাত্রীদের সেবাস্থে বসার ব্যবস্থা ভালো টয়লেট এবং ঢাকাগামী দুইটি আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস পর্যাপ্ত আসন সংখ্যা নিয়ে যাত্রাবিরতিসহ ৮ দফা দাবির বাস্তবায়ন চায় মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক গণ সংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু এনসিপি’র দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ও এনসিপি’র মনোনীত ফুলবাড়ী পৌর মেয়র প্রার্থী মোঃ শিহাব হোসাইন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে উত্তরাঞ্চলের ফুলবাড়ী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি রেল স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়ন বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়ীসহ সর্বস্তরের জনগণের পক্ষে মোঃ আব্দুল মোত্তালেব এর সাক্ষরিত এক স্মারকলিপি দিনাজপুর ৫ আসনের এমপি এ জেড এম রেজাওনুল হক দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 



















