ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে বিপুল পরিমাণ মাদক আটক
আসাদুর রহমান হাবিবঃ দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন আটক করেছে বিজিবি। সোমবার ১১ মে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ১০ মে দিবাগত মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ দাইনুর বিওপির একটি মাদকবিরোধী চোরাচালান অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২.০০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও বিপুল পরিমাণ ইনজেকশন আটক করে। আটককৃত নেশাজাতীয় মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে জানান সীমান্তে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য চোরাচালানী পাচার প্রতিরোধে বিজিবি সতর্কতার সহিত অভিযান পরিচালনা করে মাদকসহ চোরাচালানী মালামাল আটক করে আসছে সীমান্তে নজরদারি আরও জোরদার করতে আমরা কঠোর ভূমিকা নিয়েছি এবং ভবিষ্যতেও সীমান্ত রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন আটক করেছে বিজিবি।
সোমবার ১১ মে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ১০ মে দিবাগত মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ দাইনুর বিওপির একটি মাদকবিরোধী চোরাচালান অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২.০০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও বিপুল পরিমাণ ইনজেকশন আটক করে।
আটককৃত নেশাজাতীয় মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে জানান সীমান্তে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য চোরাচালানী পাচার প্রতিরোধে বিজিবি সতর্কতার সহিত অভিযান পরিচালনা করে মাদকসহ চোরাচালানী মালামাল আটক করে আসছে সীমান্তে নজরদারি আরও জোরদার করতে আমরা কঠোর ভূমিকা নিয়েছি এবং ভবিষ্যতেও সীমান্ত রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।