ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুলবাড়ীয়ায় গরু ও পিকআপসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চুরি হওয়া ৩টি গরু ও চুরির কাজে ব্যবহৃত নাম্বারবিহীন পিকআপসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে থানা এলাকার বিভিন্ন যায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। এমতাবস্থায় টাঙ্গাইলের গারো বাজার টু – ফুলবাড়ীয়া সড়কে দ্রুত গতিতে নীল রঙ্গের একটি পিকআপ ৩টি গরুসহ ফুলবাড়ীয়ার দিকে রওনা হয়।

এতে পুলিশের এস আই ফেরদৌস ও এ এস আই জোবায়েদ সঙ্গীয় অফিসারবৃন্দের বিষয়টি সন্দেহজনক হলে তারা গাড়িটি ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। পিকআপটি ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে স্থানীয় কেশরগঞ্জ বাজারে ২টি গাভী, ১টি ষাড় গরু ও লোহা কাটার যন্ত্রসহ হাফিজুর রহমান (৩০) নামীয় চোর চক্রের সদস্যকে আটক করে। এসময় চোর চক্রের ২ সদস্য দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত গাইবান্দা জেলার সাদুল্যাপুর থানার রফিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় পুলিশের এ এস আই জোবায়েদ বাদি হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের এ দুঃসাহসিক অভিযানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘাটাইল উপজেলার রসুলপুরের বাসিন্দা গরুর মালিক কামাল হোসেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বিডি ২৪ লাইভকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফুলবাড়ীয়ায় গরু ও পিকআপসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :