ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফুলবাড়ীতে সাড়ে ৯ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

মোঃ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সদরদপ্তরে এই মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়,দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য বর্তমান সরকারের “জিরো টলারেন্স” নীতি নিশ্চিতকল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়।

উক্ত ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি,৬২ লাখ,৪৭ হাজার২৮০ টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৬৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৩১৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২৩৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৬৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩.০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬.৫০০ লিটার দেশী মদ, ৬৬৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১০৯৭বোতল বাংলাদেশী হোমিও প্যাথিক সিরাপ এবং ০৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রংপুর রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি এছাড়াও উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, জয়পুর হাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি, দিনাজপুর ৪২ বিজিবর অধিনায় লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, ফুলবাড়ী ২৯ বিজিবর অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, ও ২৯ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিন, ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারি পরিচালক নাজিউর উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

ফুলবাড়ীতে সাড়ে ৯ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

আপডেট টাইম : ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :