ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমজাদ আলী:

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেবউন নেহার নামে এক গৃহবধু।

সম্প্রতি এনসিপি নেতা নিশাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় জমি দখলের চেষ্টার লিখিত অভিযোগ করেন ওই নারী।

অভিযোগ সূত্রে সংবাদ প্রকাশিত হলে ওই নেতা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেবউন নেহার। শনিবার (১৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার রাঙামাটি (ছোয়ানী) এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেবউন নেহার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মোমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী, মোজাহারুল ইসলাম চৌধুরী আমার স্বামী রবিউল ইসলামের চাচাত ভাই ও এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ তাদের ওয়ারিশ।

গত ৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা রাঙ্গামাটি মৌজার ১১৪৫ দাগে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে আমার অনুপস্থিতিতে টিনের দোকানঘর নির্মাণের চেষ্টা করে। আমি দুদিন পর ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে জমি দখলের একটি অভিযোগ করি। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে এসে অনুসন্ধান করে একটি নিউজ করেন। গত ১২ আগস্ট বিবাদীগণ সংবাদ সম্মেলন করে জমি দখলের অভিযোগকে মিথ্যা ও পরিবেশিত সংবাদকে অপপ্রচার বলে দাবি করে। যা মোটেও সঠিক নয়।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপু জেলার সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদকে আগে দেখা না গেলেও ৫ আগস্টের পরে জমি দখলের তৎপর হয়ে উঠেছেন।

আমার জমিতে টিনের ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দিলে আমার বিল্ডিং ভেঙে জমি দখলের হুমকি দেন। আমি এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তার করে ওই ইমরান চৌধুরী নিশাদ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি :