ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

আসাদুর রহমান হাবিব:

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বানাহার এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বানাহার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পরে ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর মডেল হাইস্কুল সংলগ্ন আয়শার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৩৬(১) ধারার তফসিল-১৬ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে আটক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :