ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুলগাছ খাওয়ার অপরাধে ছাগলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

-প্রতীকী ছবি।

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরের পার্কের বাগানে ফুলগাছ খাওয়ার অপরাধে এক ছাগলের দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন ছাগল মালিকের অনুপস্থিতে এই জরিমানা করেছেন বলে ছাগল মালিক সাহারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।

জরিমানার টাকা দিতে না পারায় নয় দিন আটকে রাখার পর মালিককে না জানিয়ে ওই ছাগলটি পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। বর্তমানে ছাগল মালিক সাহারা বেগম দ্বারে দ্বারে ঘুরছেন ছাগল ফেরত পাওয়া আশায়।

সাহারা বেগম সাংবাদিকদের জানান, গত ১৭ মে তাঁর ছাগলটি হারিয়ে যায়। অনেক জায়গায় তিনি ছাগলটির সন্ধান করেন। পরে এলাকার লোকজন তাঁকে জানায়, ছাগলটি আদমদীঘি উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার এক নিরাপত্তা কর্মীর নিকট রয়েছে।

তিনি ইউএনও’র বাসার পাশে গিয়ে এক নিরাপত্তাকর্মীকে ছাগলকে ঘাস খাওয়াতে দেখেন। এ সময় সাহারা বেগম ছাগল নিতে চাইলে তাকে ছাগল দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয় ওই নিরাপত্তাকর্মী।

নিরুপায় হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট গেলে তাকে নির্বাহী অফিসার বলেন, ফুলগাছের পাতা খাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিয়ে ছাগল নিয়ে যান।

তিনি আরোও জানান, উপজেলা নির্বাহী অফিসারের বাসার গৃহকর্মী তাঁকে জানায়, ছাগলটি পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জরিমানার দুই হাজার টাকা বাদ দিয়ে বাঁকি তিন হাজার টাকা নিয়ে আসার জন্য বলে ওই গৃহকর্মি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন জানান, ফুলগাছ খাওয়ার অপরাধে গন উপদ্রুপ আইনে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় মালিক উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ছাগল বিক্রি করা হয়নি একজনের জিম্মায় রাখা হয়েছে। মানবিক কারণে নয়দিন ধরে ছাগলকে খাওয়াতে হচ্ছে। একাধিকবার ওই মহিলার ছাগল বাগানের ফুল গাছ খেয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

ফুলগাছ খাওয়ার অপরাধে ছাগলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট টাইম : ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
ডেস্ক রিপোর্টঃ :