আপডেট টাইম :
০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
৩২৮
বার পঠিত
ফুটবল ইভেন্টে শুভ সূচনা করল ফরিদপুর সদর উপজেলা দল
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস এর ফুটবল ইভেন্টে শুভ সূচনা করেছে ফরিদপুর সদর উপজেলা দল । শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগেই প্রতিপক্ষ মধুখালী উপজেলা দলকে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল । প্রতিযোগিতার মহিলা ইভেন্টে মধুখালী উপজেলা দলকে ৯-০ গোলে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন সাহারা ও টুকটুকি এ ছাড়া একটি করে গোল করেন লিপিকা বিথী ও রিম। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়েছিল। অপরদিকে ছেলেদের ফুটবলে ফরিদপুর সদর উপজেলা ২-০ গোলে মধুখালী উপজেলা কে পরাজিত করে শুভ সূচনা করেন। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন সাকিব ও সোহেল। খেলার প্রথমার্ধ বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। আরও পড়ুনঃ আল্টিমেট ডিজাইনস লিমিটেডের ই- কমার্স সাইট উদ্বোধন প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ইকবাল আহসান চৌধুরী পি এ এ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস এর ফুটবল ইভেন্টে শুভ সূচনা করেছে ফরিদপুর সদর উপজেলা দল । শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগেই প্রতিপক্ষ মধুখালী উপজেলা দলকে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল ।
প্রতিযোগিতার মহিলা ইভেন্টে মধুখালী উপজেলা দলকে ৯-০ গোলে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন সাহারা ও টুকটুকি এ ছাড়া একটি করে গোল করেন লিপিকা বিথী ও রিম। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়েছিল।
অপরদিকে ছেলেদের ফুটবলে ফরিদপুর সদর উপজেলা ২-০ গোলে মধুখালী উপজেলা কে পরাজিত করে শুভ সূচনা করেন। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন সাকিব ও সোহেল। খেলার প্রথমার্ধ বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ইকবাল আহসান চৌধুরী পি এ এ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।