ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফায়ার সার্ভিস ও প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল বিড়ালের জীবন

মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘন্টা চেষ্টার পর রক্ষা পেল একটি বিড়ালের জীবন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের পল্লী ভবনের সামনের একটি মেহগনি গাছ থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত রবিবার সকাল ৮টার দিকে একটি কুকুর তাড়া করলে ভয়ে ওই গাছের মাথায় উঠে পড়ে বিড়ালটি। এরপর থেকে ২৪ ঘন্টা পার হলেও ভয়ে বিড়ালটি গাছ থেকে নামতে পারেনি।

বিষয়টি নজরে আসে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের,তিনি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে জানালে,শীতে এবং কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে ফায়ার সার্ভিসে খবর দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার চেষ্টায় প্রায় ৫০ফিট উচ্চতার একটি গাছ থেকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেকোন জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস সর্বদা সকলের পাশে আছে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফায়ার সার্ভিস ও প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল বিড়ালের জীবন

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :