ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফাঁকা বাড়ির আঙিনায় আমগাছে ঝুলছিল কিশোরীর মরদেহ

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই বাড়ির মো.বেলালের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিল। বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফাঁকা বাড়ির আঙিনায় আমগাছে ঝুলছিল কিশোরীর মরদেহ

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :