দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
৩২০
বার পঠিত
ফসলি জমির মাটি কাটায় জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গা বানা ইউনিয়নের আড়পাড়া এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তিতাস মোল্যা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এ আদালত পরচালনা করেন। জানা যায়, উপজেলার আড়পাড়া এলাকার তিতাস মোল্যা খননযন্ত্র দিয়ে তিন ফসলি কৃষি জমি ১৫-২০ ফুট গর্ত করে মাটি কাটছিলেন। ফলে পাশের জমির মাটি ভেঙে যাচ্ছে। তাই পাশ্ববর্তী জমির মালিক আমিনুল ইসলাম বাধ্য হয়ে নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে জমির মালিক তিতাস মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও রফিকুল হক বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি কেটে নিতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা বানা ইউনিয়নের আড়পাড়া এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তিতাস মোল্যা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এ আদালত পরচালনা করেন।
জানা যায়, উপজেলার আড়পাড়া এলাকার তিতাস মোল্যা খননযন্ত্র দিয়ে তিন ফসলি কৃষি জমি ১৫-২০ ফুট গর্ত করে মাটি কাটছিলেন। ফলে পাশের জমির মাটি ভেঙে যাচ্ছে। তাই পাশ্ববর্তী জমির মালিক আমিনুল ইসলাম বাধ্য হয়ে নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে জমির মালিক তিতাস মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও রফিকুল হক বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি কেটে নিতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।