দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১০৪
বার পঠিত
ফরিদপুর ২ আসনে ধানের শীর্ষ পেলেন শামা ওবায়েদ
বোরহানুজ্জামান আনিসঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২- (নগরকান্দা ও সালথা)আসনে ধানের শীর্ষ পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। নগরকান্দা ও সালথা এই দুই উপজেলা নিয়ে ফরিদপুর - ২ আসন গঠিত। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ড শামা ওবায়েদ ইসলাম রিংকুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সোমবার সারাদেশের ২৩৭ টি আসলে প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছে দলটি। তার মধ্যে ফরিদপুর -২ (নগরকান্দা - সালথা)আসনের জন্য চুড়ান্ত করেছেন বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা, দলটির সাংগঠনিক সম্পাদক, শামা ওবায়েদ ইসলাম রিংকুকে। শামা ওবায়েদ ইসলাম রিংকু এ আসনে মনোনয়নে মনোনীত হওয়ায় দু' উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মাঝে আনন্দের বন্য বয়ে যাচ্ছে। শামা ওবায়েদ এর আগে ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, দল আমাদের নেত্রী শামা ওবায়েদকে মূল্যায়ন করেছেন। দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা নগরকান্দা ও সালথা এই দুই উপজেলা বাসি শামা আপাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সংসদে পাঠাবো ইনশাল্লাহ।
বোরহানুজ্জামান আনিসঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২- (নগরকান্দা ও সালথা)আসনে ধানের শীর্ষ পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। নগরকান্দা ও সালথা এই দুই উপজেলা নিয়ে ফরিদপুর – ২ আসন গঠিত। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ড শামা ওবায়েদ ইসলাম রিংকুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
সোমবার সারাদেশের ২৩৭ টি আসলে প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছে দলটি। তার মধ্যে ফরিদপুর -২ (নগরকান্দা – সালথা)আসনের জন্য চুড়ান্ত করেছেন বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা, দলটির সাংগঠনিক সম্পাদক, শামা ওবায়েদ ইসলাম রিংকুকে।
শামা ওবায়েদ ইসলাম রিংকু এ আসনে মনোনয়নে মনোনীত হওয়ায় দু’ উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মাঝে আনন্দের বন্য বয়ে যাচ্ছে। শামা ওবায়েদ এর আগে ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, দল আমাদের নেত্রী শামা ওবায়েদকে মূল্যায়ন করেছেন। দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা নগরকান্দা ও সালথা এই দুই উপজেলা বাসি শামা আপাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সংসদে পাঠাবো ইনশাল্লাহ।