ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর ২৩ শে মার্চ থেকে শুরু হবে ‌ ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে আগামী ২৩ মার্চ থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হচ্ছে। এ উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে পাঁচদিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৩ মার্চ সোমবার (পঞ্চমী) রাত ৮টায় দেবীর নৌকায় আগমনের মধ্য দিয়ে পূজার সূচনা হবে। আয়োজকদের মতে, নৌকায় দেবীর আগমন শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।

২৪ মার্চ মঙ্গলবার (মহাষষ্ঠী) থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) সায়ংকালে দেবীর আমন্ত্রণ, অধিবাস ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় রামায়ণ গানের আয়োজন রাখা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ এবং অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।

২৭ মার্চ শুক্রবার (মহানবমী) রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে। একইদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সবশেষে ২৮ মার্চ শনিবার (মহাদশমী) দশমী বিহিত পূজা শেষে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, শাস্ত্রমতে এবারের বাসন্তী পূজার বিশেষ তাৎপর্য হচ্ছে দেবীর নৌকায় আগমন ও ঘোটকে গমন, যা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনার প্রতীক। তারা সকল ভক্তবৃন্দকে এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুর ২৩ শে মার্চ থেকে শুরু হবে ‌ ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :