ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন।

সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক চিঠিতে কে এম রকিবুল ইসলাম রিপনকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে কে এম রকিবুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন। তাঁর দাবি, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে এবং এলাকার মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।”

চিঠির অনুলিপি ফরিদপুরের জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :