ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শিল্পপতি আবুল বাশার খান

মোঃ ইকবাল হোসেনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার খান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছ থেকে আবুল বাশার খানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর আপন ছোট ভাই ওবায়দুর রহমান খান।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুর রহমান খান। তিনি বলেন, “ফরিদপুর-১ আসন থেকে আমার বড় ভাই শিল্পপতি আবুল বাশার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা একটি ইতিবাচক পরিবর্তন চাই। এলাকাবাসীর ন্যায্য দাবি ও প্রত্যাশা সংসদে তুলে ধরতে পারাই আমাদের মূল লক্ষ্য। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আপনাদের দেওয়া দায়িত্ব ও আমানত আমরা কখনো নষ্ট করব না। ফরিদপুর-১ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আবুল বাশার খান কাজ করে যাবেন ইনশাআল্লাহ।”

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল বাশার খানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শিল্পপতি আবুল বাশার খান

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :