ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ ফরিদপুর-১

ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী ডা. মাফরুহা রহমান মনোনয়নপত্র জমা দেন।

দোলন ফরিদপুর অঞ্চলের মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরী। তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দেশজুড়ে সুখ্যাতি রয়েছে তার। দোলন ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল।

ফরিদপুর-১ আসনে দোলনের কর্মী-সমর্থকরা বলছেন, এলাকায় মানুষ সবসময় দোলনকে কাছে পেয়েছে। দুই দশক ধরে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এখানকার মানুষের সুখ-দুখের ভাগীদার হয়ে আছেন। বিশেষ করে করোনা মহামারিসহ নানা দুর্যোগে স্থানীয়রা আর কাউকে না পেলেও দোলনকে সবসময় কাছে পেয়েছে। এই আসনে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

আরিফুর রহমান দোলন তার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক এবং প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনেও কাজ করেছেন। দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

আরিফুর রহমান দোলন গত দুই দশক ধরে ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় নিরলসভাবে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এই আসনে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন।

দোলন তার প্রপিতামহ কাঞ্চন মুন্সীর নামে গড়ে তোলা সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটি এরইমধ্যে মানবিক কর্মকাণ্ডের নজির তৈরি করেছে।

দোলনের নেতৃত্বে কাঞ্চন মুন্সী বিশেষ করে ফাউন্ডেশন ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

আরিফুর রহমান দোলন বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হবো। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ ফরিদপুর-১

ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আরিফুর রহমান দোলন

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক :