ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও পথসভা

এস এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির শুক্রবার দিনব্যাপী বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে তিনি এ প্রচারণা চালান। এ সময় তিনি চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজার, আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা করেন এবং স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দেন। এছাড়া আলফাডাঙ্গা ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

পথসভায় মনিরুজ্জামান মনির বলেন, “এই দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকার নেতা। তাকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না। গত ১৫ বছর আওয়ামী শাসনে বিএনপি ও সাধারণ মানুষ দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটিয়েছে। মিথ্যা মামলা ও কারাবন্দি করে দমন করা হয়েছে আমাদের। তবুও জিয়ার সৈনিকরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ছাত্র-জনতার জন্য রোডম্যাপ দিয়েছিলেন। সেই নির্দেশে জনগণের আন্দোলনে স্বৈরশাসক বিদায় নিয়েছে। আমরা আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ পিআর পদ্ধতি চায় না, তাই এ পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দেবে।”

এ সময় তার পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল, বোয়ালমারী উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজ, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ, মধুখালী যুবদল নেতা দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবেরসহ তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :